শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আগস্টে কমল মূল্যস্ফীতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৬

সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের নিত্য পণ্যের দামে। ফলে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। রোববার (৮ সেপ্টেম্বর) এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি বলছে, আগস্ট মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ, যা জুলাইতে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১৪ দশমিক ০৬ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ২৪ শতাংশ, যা জুলাইতে ছিল ১৪ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ,যা জুলাইতে ছিল ৯ দশমিক ৪৩ শতাংশ। বিবিএস এর হিসাব বলছে আগস্টে মজুরি হার কিছুটা বেড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর