শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিডিআর বিদ্রোহ মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটরদের নিয়োগ বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭

বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জনের স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ বাতিল করেছে সরকার।

গত ৫ সেপ্টেম্বর এই নিয়োগ বাতিল করে আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়, লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলা বর্ণিত ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করা হলো।

তারা হলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেলের সমান) মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) শেখ বাহারুল ইসলাম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) গাজী জিল্লুর রহমান।

এছাড়াও রয়েছেন, সহকারী অ্যাটর্নি-জেনারেলর সমান পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল জলিল আফ্রাদ কবির, এ কে এম তৌহিদুর রহমান, মো. মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তার খাতুন (মুন্নী), মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান, শাহানা বেগম, মো. ফিরোজ আহমেদ, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর