শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফতুল্লায় সড়ক অবরোধ করে ট্রাকচালকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ফটকের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ট্রাকচালকরা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ফতুল্লা থানা এলাকা থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের তৈরি হয়। পরে সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনী ও পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা।



পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ২টার দিকে পঞ্চবটী এলাকায় চায়না প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাক চলাচল করে। পরে এ নিয়ে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক চালককে মারধর করে। এর জের ধরেই প্রজেক্ট কর্তৃপক্ষের বিচারের দাবিতে ফতুল্লা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায় নি।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, বুধবার রাতে মুক্তারপুর-পঞ্চবটী উড়ালসেতুর দায়িত্ব পালন করা চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের সঙ্গে ট্রাকচালকদের একটি ঘটনা নিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সেনাবাহিনীর সহায়তায় চালকদের কয়েকজন প্রতিনিধি ও প্রজেক্ট কর্তৃপক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেছি। বর্তমানে সড়ক থেকে ট্রাক চালকরা সরে গেছেন। এখন যানজট থাকলেও খুব শিগগিরই যানজট নিরসন হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর