শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘সুযোগ-সুবিধা’ ফেরত চান বঞ্চিত ২৫শ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে এই আবেদন করেছেন তারা। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন সচিব বলেন, গত ১৬ বছর তারা পারিবারিক-আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন।

এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে। ১৬ বছরে তারা কোনো পদোন্নতি পাননি। কর্মচারীদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে।

যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশন অনেক পদে দেওয়া যেতে পারে।

মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন, ১৬ বছর যারা বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, তাদের ব্যাপারে সরকার একটি কমিটি করেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসনের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির জন্য কমিটি করা হয়েছে।

তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে। এই কমিটিতে আরো চারজনকে দেওয়া হয়েছে। যারা অতিরিক্ত সচিবের পদ মর্যাদার। এই কমিটি যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে তিন মাসের জন্য কমিটির মেয়াদ শুরু হবে। তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস, তারা কে কোন পদ পাবেন তা জানাবেন।

তিনি আরো বলেন, আড়াই হাজার আবেদন এসেছে। আবেদনকারীরা দুই থেকে তিনটি দাবি করেছেন। তার মধ্যে রয়েছে, আমি চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম। আমি এত দিনে এই পদে ফাইনান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পিআরএল এমাউন্ট ছিল সেটা বেড়ে যেত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর