শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। ছোট্ট মেয়েটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখে আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতোমধ্যে ডজনখানেক সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি।

বরাবরই সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পূজা। এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন পূজা।

অভিনেত্রী বলেন, যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত। আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। তা ছাড়া আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।

পূজা বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগুচ্ছি।

প্রসঙ্গত, ‘পোড়ামান টু’সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর