শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কাপ্তাই হ্রদ থেকে ১৫ দিনে ২ কোটি টাকার রাজস্ব আদায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

দীর্ঘ চারমাস সাত দিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে গত পহেলা সেপ্টেম্বর থেকে মৎস্য আহরণ শুরু হয়েছিল। মৎস্য আহরণ শুরুর ১৫ দিনের মধ্যে হ্রদ থেকে প্রায় এক হাজার টনেরও বেশি মৎস্য আহরণ হয়েছে।

এতে রাজস্ব হয়েছে প্রায় দুই কোটি টাকা।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভুঁইয়া জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিপণন কেন্দ্রের চারটি (রাঙামাটি সদর, কাপ্তাই, মারিশ্যা, খাগড়াছড়ির মহালছড়ি) পল্টুনের হিসেব মতে, এক হাজার টন মাছ কাপ্তাই হ্রদ থেকে আহরণ করা হয়েছে। এর থেকে প্রায় সরকার রাজস্ব আদায় করেছে দুই কোটি টাকা।

তিনি আরও জানান, এ বছর কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণের লক্ষ্যমাত্রা আট হাজার মেট্রিক টন এবং শুল্কহার আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আনুমানিক ১৭ কোটি টাকার মতো।

উল্লেখ্য, হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ, মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি থাকায় ১ আগস্ট থেকে মৎস্য আহরণ শুরু করা যায়নি। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধকালীন প্রায় ২৬ হাজার পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর