শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২ মাস পৃথিবীর আকাশে থাকবে ২টি চাঁদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। ২ মাস পৃথিবীর আকাশে থাকবে ২টি চাঁদ। মূলত মাধ্যাকর্ষণ শক্তিতে প্রভাবিত হয়ে ২ মাস চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে একটি একটি গ্রহাণু। একে বলা হচ্ছে ‘মিনি মুন’।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণশক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই একটি উপগ্রহ। ‘২০২৪ পিটি৫’ নামের উপগ্রহটির ব্যাস প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট। আর একেই বলা হচ্ছে দ্বিতীয় চাঁদ বা মিনি মুন।

গবেষকরা জানিয়েছেন, এটি মাধ্যাকর্ষণের প্রভাবে চাঁদের মতো আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আগামী ২৫ নভেম্বরের পর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে। এই দুই মাস এটি থেকে তৈরি চৌম্বক ক্ষেত্র গবেষণায় নতুন নতুন তথ্য যুক্ত করবে।

মিনি মুন চাঁদের মতো এতটা সুন্দর হবে না। এটি মূলত একটি গ্রহাণু, তাই আকার হবে অত্যন্ত ছোট। অনেক বিজ্ঞানী এটাকে কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ বলেও উল্লেখ করেছেন। এটি খালি চোখে দেখা যাবে না বললেই চলে। বিশেষ পর্যবেক্ষণ সরঞ্জামের সাহায্যে এই চাঁদ দেখা যাবে। পৃথিবীর চারপাশে ঘুরে, এটি সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে।

১৯৮১ ও ২০২২ সালেও মাধ্যাকর্ষণশক্তির টানে পৃথিবীর কক্ষপথে ২টি গ্রহাণু ঢুকে পড়েছিল। কিছুদিন থাকার পর মাধ্যাকর্ষণ টান কাটিয়ে বেরিয়েও গেছে গ্রহাণুগুলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর