শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাঙামাটিতে ধর্মঘট-অবরোধ, ঘর থেকে বের হচ্ছে না মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪

রাঙামাটিতে পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে ১৪৪ ধারা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি ও পুলিশ অবস্থান করছে। সড়কে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। তবে তা প্রত্যাহার করলে তা জানাবে জেলা প্রশাসন।

ধর্মঘট, অবরোধের প্রভাব এবং ১৪৪ ধারা বলবৎ থাকার কারণে মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে না। দোকানপাট বন্ধ রয়েছে।

পুরো শহরে স্বাভাবিক পরিবেশ আনার চেষ্টা করলেও সাধারণ মানুষের মনে এখনো আতঙ্ক বিরাজ করছে। গুজব থেকে সতর্ক করতে এবং সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন জনসাধারণকে সচেতন করছে।

তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির পর্যটন স্থান সাজেক ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মূলত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, অবরোধের কারণে তারাই আটকে পড়েছেন। পরিস্থিতি উন্নতি হলে পর্যটকদের ফেরানো হবে।

প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে পর্যটকরা আটকে পড়লে সাজেক কটেজ মালিক সমিতি পর্যটকদের থাকা- খাওয়ায় ছাড় দেয় বলে জানান তিনি।

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩ জন আহত হন। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর