শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বরিশালে মামলা করায় বাদীর ওপর হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলার বাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাবেক যুবদলের সহ-সভাপতি আতা সর্দার তার নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে গেলে স্থানীয় বিএনপির নেতারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে এ ঘটনায় আতা সর্দার বাদী হয়ে গত রোববার রাতে আগৈলঝাড়া থানায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বিএনপি নেতাদের নামে করা মামলা প্রত্যাহার ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ায় মঙ্গলবার রাত ১০টায় মামলার আসামি আবু সালেহ জুয়েল রত্নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে বাড়ি যাওয়ার পথে মামলার বাদী আতা সরদারের পথরোধ করে। পরে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ জুয়েল এর নেতৃত্বে ৮-১০ জন মিলে আতা সরদারকে মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী আতা সর্দার বলেন, আমি একটি রাস্তার কাজ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে। পরে আমি তাদের নামে আগৈলঝাড়ায় থানায় চাঁদাবাজির মামলা দায়ের করি। সেই মামলা প্রত্যাহারের জন্য মঙ্গলবার রাতে আবারও আমাকে মারধর করে।

পরে এ মারধরের ঘটনাতেও বুধবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে মারধরের বিষয় অস্বীকার করেছেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ জুয়েল। তিনি জানান, তাদের নামে মামলা প্রত্যাহারের বিষয়ে আতা সরদারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তবে তাকে কোনো মারধর করা হয়নি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, বিএনপি নেতাদের নামে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য বাদীকে আসামিরা মারধরের বিষয়টি শুনেছেন। এ ঘটনায় বাদী আতা সর্দার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর