শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে ১৫ গ্রামবাসী

ভোলা প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুলাই ২০২৩, ১২:১৯

পূর্ণিমার জোয়ারে ভোলায় নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। টানা চারদিন ধরে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

ফলে তলিয়ে গেছে বাঁধের বাইরের অন্তত ১৫টি গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওইসব গ্রামের ৩০ হাজার মানুষ। 

এছাড়া অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশার ফেরিঘাটের লো ও হাই ওয়াটার ঘাট। এতে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো পরিবহন। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা বলছে, আগামী দু’একদিনের মধ্যে পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদরের রাজাপুর ও ধনিয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাস করেন ৩০ হাজারের অধিক মানুষ। আর তাই পূর্ণিমার জোয়ারে তলিয়ে গেছে ওই দুই ইউনিয়নের ১৫ গ্রামের বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে তারা। 

 

ঘরবাড়ি, রাস্তা-ঘাট সহ বিস্তীর্ণ এলাকা দিনে দু’বারের জোয়ারে ডুবে যায়। এমন পরিস্থিতিতে একদিকে রান্না-বান্নায় অসুবিধা, অন্যদিকে জলাবদ্ধ দূষিত পানিতে বাড়ছে বিভিন্ন রোগ। 

 

রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ইউনিয়নের নাসিমা ও নার্গিস বেগম বলেন, আমরা নদীর পাড়ে থাকি, এখানে বেড়িবাঁধ নেই। তাই জোয়ার এলেই বাড়িঘর তলিয়ে যায়। 

 

জব্বার, জেবুন্নেছা, রাজিয়া বলেন, তিনদিন ধরে জোয়ারের পানিতে ভাসছি, ঘরে রান্নাও ঠিকমতো চলছে না। আবার আগামী দু’একদিনের মধ্যে পানি কমে গেলেও বাঁধ না থাকায় পুরো বর্ষায় জোয়ার-ভাটায় দুর্বিষহ দিন কাটাতে হয়। আমাদের কষ্ট কেউ দেখে না। 

 

তবে পাউবো বলছে, বিষয়টি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী মু. হাসানুজ্জামান বলেন, বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়ে ৩০, ৩৫ ও ৪০ সেন্টিমিটার ওপরে ছিল পানি। তবে বাঁধের ভেতরে কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি, বাঁধের বাইরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে বিষয়টি আমরা মনিটরিং করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দ্রুত বাঁধের আওতায় এনে এসব মানুষের দুর্ভোগ লাঘবের দাবি বানভাসি মানুষদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর