শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইইউ-দুদক বৈঠক: পাচারকৃত অর্থ ফেরানো প্রসঙ্গে যা জানা গেল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৬:৩০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা সুইজারল্যান্ড, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে মানিলন্ডারিং বেশি হয়। পাচার হওয়া অর্থের তথ্য চেয়ে দুদক ৭১ টি চিঠি পাঠিয়ে জবাব পেয়েছে মাত্র ২৭টির।’

তিনি বলেন, ‘অর্থপাচার রোধসহ যেকোনো ইস্যুতেই ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল দুদককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদক কীভাবে সহযোগিতা পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।’

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুদকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন মিশেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার অব ইনক্লুসিভ গভর্নেন্স পাবলো পাদিন পেরেজ, নাদের তানজা এবং কিশোয়ার আমিন।

এরই মধ্যে হাসিনা সরকারের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরাতে তৎপরতা শুরু করেছে দুদক। তারই অংশ হিসেবে এফবিআই, বিশ্বব্যাংক ও জাতিসংঘের ইউএনওডিসি'র সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর