শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সোনাইমুড়ীতে সম্পত্তি বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১০:৫৪

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তি বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবানের সঙ্গে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে ফেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর প্রচণ্ড আঘাত করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে দুই ছেলে। ছোট ছেলে কিছু দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও আরেকবার বাবাকে মারধর করেন তিনি। এবার ছেলের মারের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবদেন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর