শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক দুই

ভোলা প্রতিনিধি

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১২:৫৬

ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল।

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।

আটকদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে। জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর