শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সৃষ্টিকারীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৭

মব সৃষ্টিকারীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে‌। যারাই এসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেয়া হবে আর যারা পেয়েছেন তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এ বাহিনীর আধুনিকায়নে সম্প্রতি আর্মারড বা বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাইস্পিড বোট, হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন, ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে এ বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর