শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অপু বিশ্বাসের নতুন রূপ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১৩:৪৮

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবে অন্যান্য ব্যস্ততার মাঝে কাটছে তার দিনকাল। নিয়মিত ভিন্ন রূপ-সাজে নিজেকে মেলে ধরছেন। সেসব ছবি, ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রেকাশ করে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে। সম্প্রতি এক ফটোশুটে নতুন রূপে দেখা গেল অপুকে।

সোনালি আলোর ব্রাইডাল থিমে লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে অপুকে দেখে মুগ্ধ হয়ে যে কেউ বলবে এ কোন অপু!

শনিবার (৮ মার্চ) রাতে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, নায়িকার পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না। অপুর সাদা এই গাউনটিতে এম্ব্রডারির কাজ যেমন ছিল নজরকাড়া, দোপাট্টা স্কার্ফ হিসেবে লাল ওড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য।

তবে শুধু পোশাকেই চোখ ধাঁধাননি অপু বিশ্বাস! অনেকের নজর আটকেছে নায়িকার অলংকারেও! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলিতে ছিল সোনালি আবহ।

শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপু বিশাস। ক্যাপশনে লিখেছেন, ‘স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং’।

এরমাধ্যমে নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন, চুপচাপ অর্থাৎ নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় ‘স্টাইল’।

ক্যাপশনে অপু এও যোগ করেন, ‘ঈদের বিশেষ কাজ’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর