শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নোরার ক্যারিয়ার শেষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১১:০২

ভিনদেশী হয়েও ভারতের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জন্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন নোরা ফাতেহি। অনেক হিন্দি ছবিতে নাচের তালে দর্শক মনে জায়গা করেছেন এই তারকা আইটেম গার্ল। নোরা বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করেছেন। শুরু করেছেন মিউজিক অ্যালবামের যাত্রা। যদিও এখন বলিউড জুড়ে গুঞ্জন শোনা যাচ্ছে, চিরকালের জন্য অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি ? এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নোরা।

নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারওর জন্য নিজের জায়গা ছেড়ে দেবো, তাহলে আপনি ভুল ভাববেন। সর্বত্র থাকবো আমি। যেমন চলচ্চিত্রে অভিনয় করেছি, ঠিক তেমনই মিউজিক ভিডিওতেও কাজ করবো।

এই বিষয়ে নোরা আরও বলেন, অনেকেই প্রচারের আলোয় থাকার জন্য এইরকম অনেক গুঞ্জন ছড়ান। সেই সঙ্গে একজনের সঙ্গে অন্যজনের বাজেভাবে তুলনা টানা হয়। নতুন কোনো অভিনেত্রী যখন ভাল কাজ করেন, তার অভিনয় বা নাচের ভঙ্গিমা যখন সবার ভাল লাগে - ঠিক তখনই তার ক্যারিয়ার শেষ! এইরকম গুঞ্জন ছড়ায়‌। আমি তো কারোর ক্যারিয়ারে বাধা হচ্ছি না। আমার ক্যারিয়ারে অন্য কেউ কেনো বাধা হবেন ? প্রত্যেকে নিজের মতো কাজ করছেন। এতে 'নোরার ক্যারিয়ার শেষ!' এইরকম উক্তির কী মানে ? আমি মনে করি, এই সবকিছুই টাকার বিনিময়ে প্রচারের একটা মাধ্যম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর