শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৫:৫৮

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।
 
এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব।
 
শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না। এটা পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সবাই আমাদের সমর্থন দেয়ার কথা বলছেন। তবে এ সমর্থন আমরা নেবো কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।
 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর