শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পাথরকুচি পাতার এত গুণ আগে জানতেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৩:৩৫

উপকারী এক গাছের নাম পাথরকুচি। গ্রামীণ চিকিৎসায় এটির উপকারিতা বেশ। চিকিৎসা বিজ্ঞানীদেন মতে, পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে।

জেনে নিন পাথরকুচি পাতার অবিশ্বাস্য ঔষধি গুণাগুণ সম্পর্কে-

শিশুদের পেট ব্যথায়

শিশুর পেটব্যথা হলে, ৩০-৬০ ফোঁটা পাথর কুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথা উপশম হবে।

সর্দি

পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে। দুই চা চামচ সকালে ও বিকেলে দুবার খেলে পুরানো সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে।

কিডনির পাথর অপসারণ

পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে দুবার ২ থেকে ৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খান।

পেট ফাঁপা

অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে তখন একটু চিনির সাথে এক বা দুই চা-চামচ পাথর কুচির পাতার রস গরম করে পানির সাথে মিশিয়ে খেতে হবে।

মৃগী

মৃগী রোগাক্রান্ত সময়ে পাথর কুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের উপশম হবে।

ত্বকের যত্ন

পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন, তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। এতে ত্বক সুন্দর থাকবে।

কাটাছেঁড়ায়

টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেঁতলে যাওয়া স্থানে সেক দিলে আরাম পাওয়া যায়।

পাইলস

পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে খেলে পাইলস ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর