শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সালাহউদ্দিন আহমেদ

রাষ্ট্রের নাম পরিবর্তনের সুপারিশের ব্যাপারে যা বললেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৬:৪৩

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ ও ২০২৪—কে এক কাতারে আনা সমুচিত নয় বলে মনে করে বিএনপি। দলটি রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তাও দেখছে না।

আজ রোববার দুপুরে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয়। পরে জাতীয় সংসদ ভবনের বাইরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের নামে প্রজাতন্ত্র না বলে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র লেখার বিষয়ে কথা উঠেছে। তবে আমরা মনে করি, বাংলাদেশের জনগণ দীর্ঘদিনের অভ্যাস ও গৃহীত বাস্তবতার মাধ্যমে রাষ্ট্রের নামকে স্বীকৃতি দিয়েছে। এটির পরিবর্তন কতটা যৌক্তিক বা প্রয়োজনীয়, তা প্রশ্নসাপেক্ষ। বিএনপি এ বিষয়ে একমত নয়।’

তিনি বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, যা উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা, যা পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটি অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের অভ্যুত্থানকে একই কাতারে রাখা হয়েছে, যা বিএনপি সমুচিত মনে করে না।

এটি সংবিধানের তফসিল অংশে রাখা যেতে পারে বা অন্যভাবে সংযোজন করা সম্ভব। এ বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপি পঞ্চদশ সংশোধনের আগের সংবিধানের প্রস্তাবনার পক্ষে।’ এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে নির্বাচন কমিশনও একই মত পোষণ করেছে।

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিতে দুপুর ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর