শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৫:০৩

উত্তর মেক্সিকোতে রোববার নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় ১৬ যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক পাহাড়ি রাস্তা থেকে ৪০০ ফুট নিচে খাদে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।

জেলা নাগরিক সুরক্ষা পরিচালক এরিক কাভাজোস জানিয়েছেন, পিকআপ ট্রাকে আরোহীদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং পাঁচ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক নাবালকের মৃত্যু হয়।

সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মারাত্মক ক্ষয়ক্ষতির পরও পাল্টা আঘাতে সক্ষম হামাসমারাত্মক ক্ষয়ক্ষতির পরও পাল্টা আঘাতে সক্ষম হামাস বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বাহনটি পড়ে যাওয়ার ফলে বনে আগুন লেগেছিল যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর