শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অর্থ উপদেষ্টা

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১২:৪৬

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ২৬ মার্চ দেশের একটি সর্বশ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে মানুষ। কারণ যুদ্ধে আহত ও শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটিও একটি বিশেষ দিন। তাই স্বাধীনতা দিবস ও ৫ আগস্ট দুটোই দেশের জন্য শ্রেষ্ঠ দিন। উভয় দিনই সবসময় শ্রদ্ধাভরে পালন করতে হবে।

নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর