শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অফিসে কাজের মাঝে প্রতিদিন ঘুম পাচ্ছে? যা করবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১১:২১

অফিসের কাজে মাঝে মাঝে ঘুম চলে আসা খুবই স্বাভাবিক। বিশেষ করে দুপুর বা বিকেলের দিকে। কর্মস্থলে বসের নজর এড়িয়ে ঘুমানো বিপদজনক হতে পারে। তাই অসময়ের ঘুম থেকে মুক্তি পেতে কিছু সহজ টিপস জেনে নিন ।

পাওয়ার ন্যাপ

যদি ঘুম চলে আসে, তবে ১০-২০ মিনিটের জন্য দ্রুত ঘুমিয়ে নিন। এটি আপনার মন সতেজ করবে, শক্তি বৃদ্ধি করবে। কাজে একাগ্রতা বাড়াবে, ফলে দিনের বাকি সময় আপনি আরো বেশি উদ্যমী হবেন।

দুপুরে হালকা খাবার খান

ভারী খাবার খেলে ক্লান্তি অনুভব হতে পারে এবং ঘুম পেতে পারে। তার পরিবর্তে প্রোটিন, গোটা শস্য ও শাকসবজি সমৃদ্ধ হালকা খাবার খান। অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ভারী খাবার এড়িয়ে চলুন।

হাইড্রেটেড থাকুন

শরীরের পানির অভাবে ক্লান্তি ও অলসতা আসতে পারে। আপনার ডেস্কে সব সময় পানির বোতল রাখুন। ঘুম পেলে পানি পান করুন। শরীরে পানিশূণ্যতা আপনার মেজাজ ও মনোযোগের ওপর প্রভাব ফেলতে পারে।

কফি খান

কফি তৎক্ষণাৎ শরীরের শক্তি উৎপাদন করতে সাহায্য করে। ঘুম এলে কড়া কফি খেয়ে একটু হাঁটাহাঁটি করলে ঘুম কেটে যেতে পারে।

খাওয়ার পর বসে থাকবেন না

খাওয়ার পর দীর্ঘ সময় বসে থাকলে ঘুম আসতে পারে। শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা বা কাজের মাঝে গান শোনা আপনার দেহের রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে সতেজ রাখবে। এ ছাড়া ঘুমের অনুভূতি কমাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর