শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৬:১০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আগামী ৪ তারিখে থাইল্যান্ডের বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এটি হবার কথা রয়েছে।

ভারতের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয়। সরকারের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠকটি সোফা ফরমেটে হবার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গতমাসে দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর