শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৪:২১

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আরো ৭৫ দিন সময় দিয়েছেন।

চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না। খবর ডয়চে ভেলের।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে। তবে এখনো কিছু অনুমোদন বাকি। হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে।

বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন, তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না। যদিও তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীনভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর