শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দুর্বলতা ও ক্লান্তিবোধ দ্রুত দূর করে যে খাবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৮:২০

কর্মব্যস্ত জীবনে একটানা কাজের চাপে থেকে অনেকেই নিজের প্রতি যত্নের কথা ভুলে যান। সঠিক সময়ে খেতে পারেন না প্রয়োজনীয় খাবার।

যার ফলাফলে হঠাৎই দুর্বলতা ও ক্লান্তিবোধ ঘিরে ধরে আপনাকে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বিশেষ কিছু খাবারে। হঠাৎ দুর্বলতা ও ক্লান্তিবোধ অনুভব হলে রোগীকে এমন খাবার বেছে নিতে হবে যা পুষ্টিগুণে ভরপুর 

হঠাৎ দুর্বলতা ও ক্লান্তিবোধ অনুভব হলে রোগীকে এমন খাবার বেছে নিতে হবে যা পুষ্টিগুণে ভরপুর এবং দ্রুত শরীর শোষণ করতে পারে। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য সময় ডেস্ক

পুষ্টিবিদরা বলছেন, হঠাৎ দুর্বলতা ও ক্লান্তিবোধ অনুভব হলে রোগীকে এমন খাবার বেছে নিতে হবে যা পুষ্টিগুণে ভরপুর এবং শরীর দ্রুত শোষণ করতে পারে। এজন্য দুর্বলতা ও ক্লান্তিবোধ হলে খেতে পারেন-

১। দুধ বা দুগ্ধজাত খাবার: গবেষকরা বলছেন, দুধ হলো হাই প্রোটিনযুক্ত একটি খাবার। এতে খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান রয়েছে। হঠাৎ দুর্বলতা ও ক্লান্তিবোধ অনুভব করলে প্রথমেই কুসুম গরম এক গ্লাস গরম দুধ খেয়ে ফেলুন।

দুধ হজম না হলে নিয়ন্ত্রিত মাত্রায় লো ফ্যাট ডেইরি ফুড অর্থাৎ কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ করুন। দুগ্ধজাত খাবারে রয়েছে উচ্চ গুণাগুণ সম্পন্ন প্রোটিন, কার্ব, এসেনসিয়াল প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, ক্যালশিয়াম ইত্যাদি। যা গ্রহণে শরীর ভেতর থেকে সুস্থ হয়।

২। ডিম: ডিম শরীরের জন্য খুবই উপকারী। এটি প্রোটিনের ভালো উৎস। শুধু তাই নয়, দেহ এই প্রোটিন অত্যন্ত সহজে গ্রহণ করে নেয়। তবে অনেকেই ডিমের সাদা অংশ খেয়ে কুসুম ফেলে দেন। এটা ঠিক না। কারণ কুসুমে রয়েছে লিউটিন, যা চোখের জন্য ভালো।

তাই কোলেস্টেরল ও ডায়াবেটিস না থাকলে অনায়াসে ডিমের কুসুম খেতে পারেন। দ্রুত দুর্বলতা ও ক্লান্তিবোধ কাটাতে দুধ খাওয়ার ৫ ঘন্টা পর সামান্য লবণ দিয়ে একটি সিদ্ধ ডিম খেয়ে ফেলুন। নিমিষেই ভালোবোধ করবেন।

৩। কলা, বাদাম ও আয়রনসমৃদ্ধ খাবার: ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ কলা পুষ্টিগুণে ভরপুর। স্নায়ুর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি চাপ ও দুর্বলতা দ্রুত কমাতে পারে এটি। কলার পাশাপাশি বাদামও শরীরে দ্রুত পুষ্টি জোগাতে পারে। তাই নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন।

দ্রুত দুর্বলতা ও ক্লান্তিবোধ কাটাতে সুষম খাবারে রাখতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার। সবুজ শাকসবজি, মটর, ডাল, টফু, শুকনো ফল ও ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সকাল, দুপুর ও রাতের ডায়েটে সুষম খাবারের সাথে কলা ও আয়রনসমৃদ্ধ খাবার প্রাধান্য দিলে দুর্বলতা ও ক্লান্তিবোধ দূর হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর