শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১১:৫৭

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে।

আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্টাভিও ডোটেলও নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন। সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা।

বর্তমানে প্রায় ৪০০ উদ্ধারকারী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর