শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টঙ্গীতে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১১:৪৫

টঙ্গী হাজির মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মহানগর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)।

তাদের হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, ২টি মোবাইল ও নগদ ১৪০০ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মাজার বস্তির মাদক সম্রাট রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর সহযোগী সন্ত্রাসী শাহরিয়ার সৈকতকে গ্রেফতার করা হয়।

সৈকতের বিরুদ্ধে গত ২৭ মার্চ টঙ্গীর বাজার বড় মসজিদ এলাকায় একজন সংবাদকর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করার অভিযোগ রয়েছে। পরে তার মোবাইলে থাকা ছবি এবং ভিডিওর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা ও তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার ও আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত রিভলবারসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বল জানায় র‌্যাব।

উল্লেখ্য, মাজার বস্তি থেকে ইতিপূর্বে র্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুণ্ঠিত গ্যাস গান কার্টিজ উদ্ধার করেছিল। র‌্যাব টঙ্গী গাজীপুর


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর