শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইউক্রেনকে রাশিয়া ও ইউরোপের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের দূতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

দীর্ঘ তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছে যুক্তরাষ্ট্র। শান্তিপ্রস্তাবের জন্য নানা প্রস্তাবও দিয়েছে মার্কিন প্রশাসন।

এরই অংশ হিসেবে এবার জানা গেল, ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির বিষয়ে একটি অভূতপূর্ব প্রস্তাব রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনে ভাগ করে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ট্রাম্পের দূতের এই ভাবনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে দানা বাঁধতে শুরু করেছে জল্পনা। জানা গেছে, ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়াকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্টিভ উইটকফ।

রাশিয়াকে চারটি, এবং ইউরোপীয় ইউনিয়নকে আরও কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলের নিয়ন্ত্রণভার দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি। যদিও, এই ‘চুক্তি’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেই কৌশলগত মতপার্থক্য দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূতের সঙ্গে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই নৈশভোজের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এসেছে এই তথ্য।

স্টিভ উইটকফ বলেছেন, “ইউক্রেনে যুদ্ধবিরতির সব চেয়ে সঠিক পথ হল ২০২২ সালে দখল করার চেষ্টা করা চারটি পূর্ব ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা রাশিয়াকে দেওয়া।” যদিও স্টিভ উইটকফকে এ কথা আগেও বলতে শোনা গেছে এবং প্রতিবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর