শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গতকালের কর্মসূচি নিয়ে জামায়াত আমিরের বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৬:৫০

মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে যে কর্মসূচি পালন হয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির।

ওই পোস্টে তিনি বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষের পালিত 'মার্চ ফর গাজা' কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি আরো বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন।

গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করেছে তা কোন অবস্থাতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য জামায়াত আমিরের। ঘটনার সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান আরো বলেন, এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর