শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হাওড়ে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৮:১২

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওড়ে বজ্রপাতে দুইজন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে ধান কাটতে যায় একদল শ্রমিক। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাতে আহত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর