শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অনুমোদনহীন ফেসওয়াস, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:২২

নগরের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদনহীন ফেসওয়াস জব্দ করেছে জেলা প্রশাসন। 

 

এসব পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১২ জুলাই) নগরের কোতোয়ালী থানাধীন আমতল এলাকায় রয়েল টাওয়ার এর তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। 

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী এবং বিএসটিআইয়ের ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

 

প্রতীক দত্ত বলেন, রয়েল টাওয়ারের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদনহীন ফেসওয়াস জব্দ করা হয়েছে। এই ফেসওয়াসগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না কোন বিএসটিআইয়ের লোগো। খবর পেয়ে সেখানে আসেন হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি। কিন্তু তিনিও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

 

এছাড়া ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশে ফেসওয়াসগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এছাড়া বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসব অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর