শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার।

এদিন বেলা ১১টা ১০ মিনিটে তিনি বিমানবন্দর থানা পরিদর্শনে যান। সময় তিনি থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আরও তিনটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেগুলো হলো- উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর