শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

১৯১ রানেই অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৭:৪২

সিলেটে রোববার (২০ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং উপহার দিয়ে একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ব্যাটাররা। যেন মাঠে থাকার চেয়ে সাজঘরে ফেরার বড্ড টান তাদের।

এদিন টাইগাররা উইকেট হারিয়েছে জোড়ায় জোড়ায়। ছোটখাট একটি জুটি দাঁড় করিয়ে একজন আউট হলেই আরও এক দুইজন সাজঘরে ফেরার মিছিলে যোগ দিয়েছেন। অদ্ভূতড়ে শটে উইকেট বিসর্জন দিয়েছেন ব্যাখ্যাতীতভাবে। তাতে দলীয় স্কোর দুইশ ছোঁয়ার আগেই গুটিয়ে গেছে টাইগাররা।

উদ্বোধনী জুটিতে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ৩১ রান যোগ করার পর ১ রানের ব্যবধানে দুই ওপেনার বিদায় নেন। নবম ওভারে নিয়াউচি ৩১ রানের জুটি ভাঙেন। সেট হয়ে যাওয়া জয় উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ৩৫ বলে ১৪ রান করেন। এরপর সাদমানকেও সাজঘরের পথ দেখান নিয়াউচি। ২৩ বলে ১২ রান করে বেনেটের হাতে ক্যাচ দেন সাদমান ।

ক্রিজে এসে অভিজ্ঞ মমিনুল হকের সঙ্গে জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফিরে ভালোই খেলছিলেন। এগিয়ে যাচ্ছিলেন অর্ধশতকের পথে। কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন। ব্লেজিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলে বাজে শট খেলে উইকেট বিসর্জন দেন শান্ত। আউট হওয়ার আগে ৬৯ বলে ৬ চারে ৪০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। দলের সংগ্রহ তখন ৯৮ রান।

এরপর ক্রিজে এসে উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মুশফিকও। বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার শর্ট বলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি। দলীয় ১২৩ রানে চতুর্থ উইকেট হারায় দল। মুশফিক ফিরেছেন ৪ রান করে।

তার বিদায়ের পর সাজঘরের পথ ধরেন সকাল থেকে একপ্রান্ত আগলে রাখা মমিনুল হকও। ক্যারিয়ারের ২২তম ফিফটি করা মুমিনুল ওয়েলিংটন মাসাকাদজার বলে মিড উইকেটে ক্যাচ দেন। ১০৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেছেন তিনি। পরের ওভারে মুজারাবানির শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪ বলে ১ রান করা মিরাজ।

জাকের আলী লেজের ব্যাটারদের নিয়ে কিছু রান যোগ করেন। হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করেন। নবম উইকেট হিসেবে বিদায়ের আগে জাকের ৫৯ বলে ২৮ রান করেন। তাইজুল ৩ রান করে আউট হন। শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। খালেদ ৪ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি ও মাসাকাদজা ৩টি করে উইকেট শিকার করেন। নিয়াউচি এবং মাধেভেরে বাকি ৪ উইকেট সমানভাবে ভাগ করে নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর