শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গরমে চুল ভালো রাখবে যেসব ফল

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৩:৪৭

যেকোনো ঋতুতেই চুল পড়ার সমস্যা লেগে থাকেই। তবে এর পরিমাণটা বেশি দেখা দেয় গরমকালে। অতিরিক্ত গরমের ফলে অতিবেগুনি রশ্মি চুলের বেশি ক্ষতি করে। এ গরমে চুলের গোড়ায় ঘাম জমে এবং তাতে ধুলা-ময়লা জমে মাথার ত্বকে নানারকম সংক্রমণও দেখা দেয়।

চুলের গোড়া নরম হয়ে যাওয়ার আরো দুটি অন্যতম সমস্যা হচ্ছে, ছত্রাক ও খুশকির সমস্যা। উভয় ক্ষেত্রেই চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার ভয় থাকে। আর চুলের ডগা ফেটেও যায়। তাই চুল ভালো রাখার জন্য মাথার ত্বক পরিষ্কার রাখা একান্তই জরুরি।

চুলের যত্ন নিতে শুধু ওপর থেকে পরিষ্কার করলেই হবে না। এর জন্য ভেতর থেকে পুষ্টিও জোগাতে হবে। আর সেই পুষ্টি জোগান দেবে কয়েকটি ফল। সেই ফলগুলো কী কী, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক-

বেরি : গরমের এই সময়ে নানারকম বেরিজাতীয় ফল পাওয়া যায়। যেমন- স্ট্রবেরি, ব্লুবেরি, আমলকী, আম, জাম, করমচা, র‌্যাস্পবেরি ইত্যাদি। এর প্রত্যেকটিতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো।

আম : আমে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম ও ফোলেট। প্রত্যেকটি উপাদানই স্বাস্থ্যকর এবং চুল বৃদ্ধির জন্য জরুরি। তাই গরমে আম খেলে চুল ভালো থাকে।

পেঁপে : পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। এতে চুলের গোড়া মজবুত হয় এবং ডগা ফাটা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া গরমে নানা কারণে চুল চট করে নষ্ট হয়ে যাওয়া থেকে মুক্তি মেলে।

তরমুজ : আবার গরমে চুলের স্বাস্থ্য ভালো রাখতে তরমুজের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে। আর সে কারণে চুলের ভেতরের আর্দ্রতা বজায় রাখতে সবার আগে দরকার তরমুজ। চুল শুষ্ক হলে চুলপড়ার সমস্যাও দূর হয়।

পেয়ারা : পেয়ারায় আছে ভিটামিন সি এবং আয়রন। ভিটামিন সি যেমন শরীরকে দূষণমুক্ত করে, তেমনি আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

চুলের যত্নের জন্য সঠিক জীবনযাপন অত্যন্ত জরুরি। তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাবার যেমন খেতে হবে তেমনি সঠিকভাবে পরিচর্যাও করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর