শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কাশ্মীরে হামলা সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৬

দক্ষিণ কাশ্মীরের পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে সৌদি আরব সফর বাতিল করে বুধবার সকালেই দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মধ্যরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেছেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা শুরু করেছেন প্রধানমন্ত্রী। পিটিআই সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সৌদির বাদশার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমানে দেশে ফিরেছেন মোদি।

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণেই তৃতীয় বারের মত সৌদি সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু, এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ সহ একাধিক কর্মসূচি ছিল তার। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। বুধবার ভোরেই দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বস্তুত পহেলগাঁওয়ে হামলার খবর মোদিকে বিচলিত করেছে। ইতোমধ্যেই এই সন্ত্রাসী হামলা নিয়ে সৌদি আরব থেকেই সামাজিকমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন মোদি। বিকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেরেছেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকও।

হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, সন্ত্রাসীরা এসেছিলেন সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছেন তারা। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর