শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সৌদি থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এর ফলে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী এই দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার সময় মোদির বিশেষ বিমান “এয়ার ইন্ডিয়া ওয়ান” পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন। কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে, তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়।

পরে দিল্লির পালম এয়ারফোর্স ঘাঁটিতে প্রধানমন্ত্রী মোদির বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

মোদির সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল। তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর