শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নরেন্দ্র মোদি

সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫২

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনকে হত্যার পর কড়া বার্তা দিল ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেওয়া হবে। সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে।

এনডিটিভি জানিয়েছে, হামলার ২ দিন পর বিহারের মধুবনীর একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা জানান এবং জোরালো বার্তা দেন সন্ত্রাসের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী মোদি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করে বলেন, পহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে, তাতে পুরো দেশ শোকাহত। কেউ ছেলে হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ জীবনসঙ্গী হারিয়েছে। তারা কেউ বাংলা, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি ভাষায় কথা বলত, কেউ ছিল বিহারের সন্তান। এই শোক গোটা ভারতবর্ষের।

তিনি আরও বলেন, এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপর নয়, এটি ছিল ভারতের আত্মার ওপর আক্রমণ। যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারে না। সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে। ১৪০ কোটি মানুষের ইচ্ছা সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে।

তিনি বলেন, আমি সমগ্র বিশ্বকে বলছি। ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করবে, ট্র্যাক করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদ ভারতের চেতনাকে কখনও ভেঙে ফেলবে না। সন্ত্রাসবাদ শাস্তি ছাড়া ছাড়বে না। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সাথে আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর