শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘ধর্ষণে ব্যর্থ হয়ে জান্নাতিকে হত্যা করেছিল বেলাল’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৩

তিস্তাচরের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতী আক্তার (১২) কে মুখে মাটি গুঁজে দিয়ে হত্যা করা হয়েছিল, আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত যুবক বেলাল হোসেন।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। নিহত জান্নাতী বেগম উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। সে স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, ‘গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জান্নাতি বেগমের প্রতিবেশি মামা বেলাল হোসেন (২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এ সময় জান্নাতিকে বাড়িতে খাটের উপর একা দেখতে পেয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় বেলাল। এ সময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’

এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করেছে। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর