শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শাহবাজ

যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৫:১০

কাশ্মীরে হামলার ঘটনার পর ভারতের তরফে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার মেনে নেওয়া হবে না। পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।’

শনিবার (২৬ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে পাকিস্তানি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, পাকিস্তান অঞ্চলজুড়ে শান্তি চায়। একইসঙ্গে পেহেলগামে হামলার প্রসঙ্গে বলেন, ওই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনাে সরাসরি কিংবা পরোক্ষ সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, ‘গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।’

তিনি আরও জানান, পেহেলগাম হামলার ঘটনা নিয়ে পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে প্রস্তুত রয়েছে। ভারতের সাম্প্রতিক উত্তেজক পদক্ষেপ ও পানি আটকে দেওয়ার হুমকির প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘সিন্ধু নদের পানি আটকে দেওয়া যুদ্ধের শামিল।’

তিনি বলেন, ইরান যদি এই পরিস্থিতিতে কোনো শান্তিপূর্ণ ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন দেবে। জাতিসংঘের গৃহীত প্রস্তাবসমূহের ভিত্তিতেই পাকিস্তানের অবস্থান।’

উল্লেখ্য, ভারত-শাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তাঁদের আকাঙ্ক্ষা, অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক, অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারতের দাবি, এটি পাকিস্তান-প্রভাবিত সন্ত্রাসবাদ; অন্যদিকে পাকিস্তান বলে, এটি একটি ‘বৈধ স্বাধীনতাকামী আন্দোলন’। এই দীর্ঘ সময় ধরে সংঘাতে নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর