শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুমিল্লায় বজ্রপাতে কৃষক শিক্ষার্থীসহ নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫, ১৫:০০

কুমিল্লায় বজ্রপাতে ২ জন কৃষক ও ২ জন শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলা এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত কিশোর দুজন হলো, পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে কুমিল্লার মুরাদনগরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুজন কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। এ ঘটনার পর থেকে তারা শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, কোরবানপুর গ্রামের বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া। মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূইয়া জমিতে ধান কাটার কাজ করতে যান। ঝড়ের সাথে বিকট শব্দে কৃষি জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বজ্রপাতে দুই কৃষক নিহত হন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর