শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে সময় দিবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫, ১৫:১৮

দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেকের পক্ষেই প্রিয়জনকে সময় দেওয়া হয়ে ওঠে না। এতে সম্পর্কে দুরত্ব জায়গা করে নেই সহজেই। তবে সুযোগ এসেছে এ দুরত্ব ঘুচানোর। কেননা বৈশাখী বাতাস বইছে। আর এমন ওয়েদার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ সুযোগ হাতছাড়া করা বোকামি।

তবে আবহাওয়ার এমন মিষ্টি রূপে কি করলে প্রিয়জন খুশি হবে তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। আসুন জেনে নিই রোমান্টিক ওয়েদারে যেভাবে প্রিয়জনকে সময় দিবেন-

১.হাঁটাহাঁটি এবং চা

রোমান্টিক ওয়েদারে সঙ্গীর সঙ্গে হাত ধরে হাঁটার চেয়ে ভাল আর কী হতে পারে! দুইজন মিলে কিছুক্ষণ হেঁটে নিন। এরপর এক কাপ গরম চয়ে চুমুক দিন। এ সময় রোমান্টিক ওয়েদারের দিকে তাকিয়ে পুরাতন স্মৃতিগুলো ভাগ করে নিন।

২.মুভি ডে

যদি বাসার বাইরে যেতে না চান, তবে জানালা খুলে ঠাণ্ডা বাতাস উপভোগ করতে পারেন। কুশন দিয়ে সোফা সেট আপ করুন। এক বাটি পপকর্ন বা ফ্রেঞ্চ ফ্রাই নিন। এবার দুইজন মিলে উপভোগ করুন প্রিয় কোনো সিনেমা। এটি একটি সুন্দর রোমান্টিক ডেট হতে পারে আপনাদের দুইজনের জন্যই।

৩.লং ড্রাইভ, ক্যাম্পিং এবং পাকোড়া

আপনার সঙ্গীর সঙ্গে একটি লং ড্রাইভে যান। শহর থেকে দূরে কোথাও যান। এবার তাঁবু টানিয়ে দুইজন ওয়েদার উপভোগ করুন। এটি আপনাদেরকে একটি ক্যাম্পিংয়ের অনুভূতি দেবে। এ সময় সঙ্গে পাকোড়া রাখতে ভুলবেন না। তাঁবুতে বসে, পাকোড়া খেতে খেতে প্রকৃতি দেখুন। আর প্রশংসা করুন। খাবার, ওয়েদার এবং চমৎকার দৃশ্য – মনে হবে যেন স্বর্গে আছেন আপনি!

৪.ক্যান্ডেল লাইট ডিনার

ছাদে একটি বড় ছাতা টানিয়ে নিন। এরপর আপনার সঙ্গীর কিছু প্রিয় খাবারের ব্যবস্থা করুন। টেবিলের মাঝে একটি লাইট রাখুন। যা ক্যান্ডেলের ছোঁয়া দেবে। কারণ এই ওয়েদারে মোমবাতি রাখলে তা নিভে যেতে পারে। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের আইডিয়া কখনোই পুরানো হবে না।

৫.ছাতার নিচে গান গাওয়া

আপনারা দুইজনই যদি গানে আসক্ত হন তবে এটি চমৎকার আইডিয়া। যদিও একটু পাগলামি মনে হতে পারে। সঙ্গীর জন্য না হয় এতোটুকু করলেন। সেই পুরানো দিনের হিন্দি সিনেমার মতো ছাতার নিচে হাঁটতে হাঁটতে গান গাইতে পারেন। এটি দিনটিকে আরও সুন্দর করে তুলবে।

৬.সৈকতে বসে ভাজা ভুট্টা

এই ওয়েদারে যদি আপনি সমুদ্র সৈকতের পাশে অবস্থান করেন তাহলে ভুট্টা হবে শ্রেষ্ঠ উপাদান। দুইজন মিলে ভুট্টা খেতে খেতে গল্প করতে পারেন। সঙ্গীর প্রতি ভালোবাসাও প্রকাশ করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর