শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৪:২১

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সে উদ্দেশ্যে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে।

বুধবার (৩০ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।

ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।

টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ সময় ভেন্যু

২৫ মে রাত ৯টা ফয়সালাবাদ
২৭ মে রাত ৯টা ফয়সালাবাদ
৩০ মে রাত ৯টা লাহোর
১ জুন রাত ৯টা লাহোর
৩ জুন রাত ৯টা লাহোর

পাকিস্তানে সবশেষ সফর বাংলাদেশের জন্য ছিল অর্জনের মালায় গাঁথা। গত বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর