শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৪:৪৪

বুধবার (৩০ এপ্রিল) সকালে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত বিপ্লব হোসেনকে কুষ্টিয়া আদালতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ।

বাদী নুরুল ইসলাম সূত্রে জানা গেছে, বিপ্লব হোসেন একজন প্রতারক, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকার জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছে।

নুরুল ইসলাম আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে। হাসপাতালে ভর্তি ছিলাম। তার মা জুলেখা বেগমকেও হাতের আঙ্গুল ভেঙে দেয়।

তিনি আরও বলেন, সে আমাকে (নুরুল ইসলাম) হাসুয়া দিয়ে হত্যা করার চেষ্টা করে। প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাদেরকে পরিশোধ করতে হয়েছে।

আরও জানা যায়, অনলাইন জুয়ার ডিলারদের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে সর্বস্ব হারাতে বসেছেন ভেড়ামারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রত্যেকটি পরিবার এ খেলায় যুক্ত হয়ে পথে বসেছেন। অনেক পরিবার। গ্রামগুলো অনলাইন জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ডিলারদের তত্বাবধানে এ নেশায় আকৃষ্ট হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। যার ফলে পারিবারিকভাবে অশান্তি, বিবাহবিচ্ছেদ, কলহসহ ও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। অনলাইন জুয়ার ভয়াল এ গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
করেছেন সাধারণ মানুষ।

অর্থের লোভে পড়ে আসক্ত হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ শিক্ষার্থী ও তরুণরা। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাদের অনেকে। এতে বেড়েছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ সুযোগে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনলাইন জুয়াচক্রের ডিলাররা, হয়েছেন লাখ লাখ টাকার মালিক।

চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।

বিপ্লব হোসেনের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। বিপ্লব হোসেন লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে।

বিপ্লব হোসেনের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লব হোসেন বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়। জমি বিক্রির টাকা জুয়ায় ও মাদকের পেছনে তা খরচ করে। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর

মা কে নির্যাতন করতো।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লব হোসনকে গ্রেফতার ও আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর