শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১২:০২

নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

খোরশেদ আলমের পরিবারের দাবি, সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় সালমান ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে কুপিয়ে আহত করে এবং বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত খোরশেদ একজন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী ছিলেন। অপরদিকে, সালমানকেও মাদকাসক্ত বলে স্থানীয়রা জানায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সালমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর