শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৮:০০

আগামী ৩ মে, শনিবার সকাল ৯টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—২০১৩ সালের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের জোর দাবি।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)। এছাড়াও এতে বক্তব্য রাখবেন দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশ সফল করতে সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার কর্মী-সমর্থক এতে অংশগ্রহণ করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর