শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৫:২৯

কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত।

শুক্রবার জারি করা এক নির্দেশনায় ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের (ডিজিএফটি) কার্যালয় জানায়, পাকিস্তান থেকে উৎসারিত অথবা পাকিস্তানের মধ্য দিয়ে আসা সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে বিশেষ অনুমতির মাধ্যমে কিছু পণ্যে ছাড় দেওয়া হতে পারে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং সতর্ক করে জানায়, ভারত যদি সামরিক পদক্ষেপ নেয়, তবে তারাও পাল্টা জবাব দেবে।

হামলার পর থেকে ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত করা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিকদের বহিষ্কার এবং আকাশসীমা বন্ধ করা।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে, আকাশসীমা বন্ধ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের দেশত্যাগে বাধ্য করেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু চুক্তির আওতায় তাদের বরাদ্দ পানি বন্ধ করলে সেটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখা হবে।

দুই দেশের মধ্যকার বাণিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তান থেকে মাত্র ৪ লাখ ২০ হাজার ডলারের পণ্য আমদানি করে, যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ লাখ ৬০ হাজার ডলার। একই সময় ভারত থেকে পাকিস্তানে রপ্তানি কমে দাঁড়ায় ৪৪ কোটি ৭৭ লাখ ডলারে, যা আগের বছর ছিল ১১০ কোটি ডলার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর