শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১০:৪৯

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচার কাজ বন্ধ থাকবে। সোমবার (৫ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক গতকাল (রবিবার) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সোমবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর