শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভারতীয় অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে উধাও পাক অভিনেতার পোস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৬:৪০

কাম্মীর হামলাকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। যার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা আবির গুলালের প্রচারণামূলক পোস্টর উধাও হয়ে গেছে ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। পোস্টারটিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ছিল বলে জানা গেছে।

পাক অভিনেতা থাকায় পোস্টারটি উধাও হয়ে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে এখন। যা নিয়ে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা সমালোচনা।

কেননা, আরতি এস বাগদি পরিচালিত এবং বিবেক আগরওয়াল প্রযোজিত এই রোমান্টিক নাটকটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে গত ৩০ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর পর এই নাটকটির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। কেননা, এই নাটকটিতে অভিনয় করেছেন পাক অভিনেতা।

শুধু এই পোস্টারটিই নয়। আবীর গুলালের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু - পোস্টার, টিজার এবং ফাওয়াদ খানের সঙ্গে বাণী কাপুরের সব ছবি প্রোফাইল থেকে উধাও হয়ে গেছে।

যা নিয়ে সমালোচনা শুরু হলে জানা যায়, পোস্টগুলি অভিনেত্রী নিজে সরাননি। কন্টেন্টটি মূলত ইনস্টাগ্রাম শেয়ারের অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল। তাই যখন প্রযোজনা দল তাদের অ্যাকাউন্ট থেকে মূল পোস্টগুলি মুছে ফেলে, তখন ইনস্টাগ্রামের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বাণী কাপুরের প্রোফাইল থেকে শেয়ার করা পোস্টগুলোও সরিয়ে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর