শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অমিতাভ, শাহরুখ কে বাদ দিয়ে এআই দিয়ে সিনেমা বানানোর ঘোষণা পরিচালকের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৬:২৮

বলিউডে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো সুপারস্টারদের প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতের সিনেমা বানাবেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। বৃহস্পতিবার শুরু হওয়া ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে তিনি এই চমকপ্রদ মন্তব্য করেন।

শেখর কাপুর বলেন, “পরিচালক হিসেবে আমার সিনেমার জন্য কোনো বড় তারকার প্রয়োজন নেই। আমি নিজেই গড়ে তুলব নতুন তারকা—নারী কিংবা পুরুষ—যাদের অবয়ব তৈরি হবে সম্পূর্ণভাবে এআই দিয়ে। দর্শক যাদের ভালোবাসবে, এবং যাদের কপিরাইট থাকবে শুধু আমার হাতে।”

তিনি আরও বলেন, “জীবন যেমন রহস্যময়, সিনেমাও ঠিক তেমন রহস্যে মোড়া। সেই রহস্যই আমাদের সৃষ্টিশীলতা চালিত করে। এআই যুগে এখন আর অভিনয়শিল্পী আবশ্যক নয়। চাইলে আমরা প্রযুক্তির সাহায্যেই নতুন তারকা সৃষ্টি করতে পারি।”

শুধু অভিনেতা নয়, সিনেমার চিত্রনাট্য তৈরিতেও এআই ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেছেন কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর বাসার রাঁধুনি ‘মিস্টার ইন্ডিয়া-টু’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন চ্যাটজিপিটি ব্যবহার করে। “আমি দেখেছি, তাঁর নিজের চিন্তাশক্তি ও অভিব্যক্তি আছে। শুধু তার কাজকে দ্রুত বাস্তবায়নে সহায়তা করেছে এআই। তবে চ্যাটজিপিটির পরামর্শ শতভাগ অনুসরণ করবো কিনা, সে সিদ্ধান্ত কিন্তু আমাদের নিজের।”

এসময় তিনি জানান, এআই দিয়ে নির্মিত সিনেমা একদিকে যেমন প্রযুক্তিনির্ভর, তেমনি এতে মানুষের সৃজনশীলতাও থাকতে হবে। আর এটিই হতে পারে ভবিষ্যতের সিনেমার স্বরূপ। 

প্রসঙ্গত, শেখর কাপুর হলেন ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজ-এর মতো সিনেমার গুণী পরিচালক। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি সম্প্রতি **পদ্মভূষণ* সম্মানে ভূষিত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর