শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৩:১৮

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে শুক্রবার রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার(১০ মে) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সেলিনা ইসলামের বাবার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।তিনি লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। পাপুল অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন।

জানা গেছে,২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন,মামলায় সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর